• আজ

    ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

    ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ এপ্রিল ২০২২ | ৩:৫১ অপরাহ্ণ

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    বিকাল ৪টায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।

    এরপর বিকাল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করবেন। শুক্রবার সকালে এস জয়শঙ্কর ঢাকা ত্যাগ করবেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০