• আজ

    নিউমার্কেটে সংঘর্ষে ঢাকা কলেজের পাঁচ ছাত্র গ্রেফতার

    নিউমার্কেটে সংঘর্ষে ঢাকা কলেজের পাঁচ ছাত্র গ্রেফতার

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ এপ্রিল ২০২২ | ৪:১৬ অপরাহ্ণ

    নিউমার্কেটের সংঘর্ষ ও হত্যাকাণ্ডে জড়িত ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির প্রধান এ কে এম হাফিজ আক্তার।

    তিনি বলেন, আমরা সংঘর্ষে ঘটে যাওয়া দুইটি হত্যা মামলার তদন্ত করছিলাম। এই হত্যাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ জনকে আমরা গ্রেফতার করেছি।

    গ্রেফতাররা হলেন- হিসেব বিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ। তারা প্রত্যক্ষভাবে হামলায় অংশ নেয় এবং সশস্ত্রভাবে হামলার অগ্রভাবে ছিলো।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০