• আজ

    বন্যায় মৃত্যু সংখ্যা বেড়ে ১১২

    বন্যায় মৃত্যু সংখ্যা বেড়ে ১১২

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জুলাই ২০২২ | ৪:৪১ অপরাহ্ণ

    দেশে বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২ জনে। এদের মধ্যে সবচেয়ে বেশি ৫৯ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

    বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এত বলা হয়, বন্যাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫৯ জনে। বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৬২ জন। এতে মৃত্যু হয়েছে একজনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৬১৯ জন। তবে এতে কারও মৃত্যুর খবর নেই।

    এছাড়া বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৫ জনের। সাপের দংশনের শিকার হয়েছেন ১৭ জন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৮৫ জনের।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ মে থেকে ৭ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে ১২, ময়মনসিংহ বিভাগে ৪০ ও সিলেট বিভাগে ৫৯ এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়।

    জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ৪ জুলাইয়ের মধ্যে এখানে ২৮ জনের মৃত্যু হয়েছে।

    সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ৮ জন মারা গেছেন। নেত্রকোনায় ১৮ জন ও জামালপুরে মৃত্যু হয়েছে ৯ জনের। ময়মনসিংহে ৬ জনের মৃত্যু হয়েছে।

    এছাড়া শেরপুরে ৭, কুড়িগ্রামে ৫ ও লালমনিরহাটে ৭ জন মারা গেছেন। টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০