• আজ

    কোনো লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

    কোনো লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জুলাই ২০২২ | ১১:৫৬ পূর্বাহ্ণ

    দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে।

    তবে টানা ১০ দিন শিডিউল করে লোডশেডিং করার পর লোডশেডিংয়ে বিরতি দিলো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। আজ শনিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    কিন্তু একই সময়ে রাজধানীতে ডেসকোর অধীন এলাকাগুলোতে সকাল ১০টা থেকে শুরু হয়েছে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।

    ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০