- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ সেপ্টেম্বর ২০২২ | ১:৪২ অপরাহ্ণ
নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরামের আলোচনায় প্রধানমন্ত্রীসহ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সেপা অবশ্যই হবে ভারতের সঙ্গে, তবে কিছুটা সময় লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে চায় বাংলাদেশ।
আজ বুধবার নয়াদিল্লিতে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ইলেকট্রিক গাড়ি বা হাইব্রিড অটোমোবাইলে বিনিয়োগ করতে চায় অশোক লেল্যান্ডের মতো বড় ভারতীয় প্রতিষ্ঠান।
এর আগে ভারতীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||