• আজ

    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২২ | ১:৪৯ অপরাহ্ণ

    রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    এসময় তাদের কাছ থেকে ৪৮০৮টি ইয়াবা, ১০৯.৬ গ্রাম হেরোইন ও ৩৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

    গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০