• আজ

    রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

    রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২২ | ৬:৩৫ অপরাহ্ণ

    রাজধানীর লালবাগের একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পষ্টে মোহাম্মদ আলতাফ হোসেন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

    আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে লালবাগের পোস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

    জানা গেছে, আলতাফ হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীতে। তিনি ওই প্লাস্টিক কারখানায় কাজ করতেন। এটুকু ছাড়া এখন পর্যন্ত তার আর কোনো পরিচয় পাওয়া যায়নি।

    নিহতের সহকর্মী জীবন বলেন, দুপুরে আমি খাবার থেতে বাইরে যায়। ফিরে এসে দেখি, আলতাফ অচেতন অবস্থায় পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য আলতাফের মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে জানানো হয়েছে। তার পুরো পরিচয় জানার চেষ্টা চলছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০