• আজ

    পঞ্চগড়ে নৌকাডুবি, মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ ৩০

    পঞ্চগড়ে নৌকাডুবি, মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ ৩০

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৬:৩৯ অপরাহ্ণ

    পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জানান, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু, ১১ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন। আর আরও আটজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাদের মধ্যে পাঁচটি শিশু, এক নারী ও দুজন পুরুষ রয়েছেন।

    এসআই শওকত আরও জানান, এখনো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০