• আজ

    আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

    আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ অক্টোবর ২০২২ | ১২:২৪ অপরাহ্ণ

    যুক্তরাজ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার অংশগ্রহণ ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (০৫ অক্টোবর) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং সূত্রে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সম্মেলন হবে।

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন এবং যুক্তরাজ্যের লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত ১৫ সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার ভোরে দেশে ফেরেন তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০