• আজ

    নির্ভয়ে ধর্ম পালন করুন, আমরা পাশে আছি: ডিএমপি কমিশনার

    নির্ভয়ে ধর্ম পালন করুন, আমরা পাশে আছি: ডিএমপি কমিশনার

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ অক্টোবর ২০২২ | ৩:০০ অপরাহ্ণ

    সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, নির্ভয়ে আপনার ধর্ম পালন করবেন। আপনাদের সুরক্ষার দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্রের পক্ষে পুলিশের। আর আমরা আপনাদের পাশে আছি।

    তিনি বলেন, আপনার বিপদে-আপদে আপনার ভাই হিসেবে, যেভাবেই আমাদের মূল্যায়ন করেন না কেন আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমরা সবাই মিলে দেশ স্বাধীন করেছি। আমরা সবাই বাংলাদেশের নাগরিকও। আমরা বুঝিয়ে দিতে চাই বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।

    মঙ্গলবার (৪ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী সর্বজনীন পূজা কমিটি ও বাংলাবাজার দুর্গোৎসব পূজা কমিটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। দেশ স্বাধীনের যে চারটি মূলমন্ত্র তার মধ্যে অন্যতম ছিল জাতি রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। সংবিধানে যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

    ‘যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয় তখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কেউ কিন্তু ধর্মের ভিত্তিতে এ যুদ্ধে যায়নি। বঙ্গবন্ধুর আহ্বানে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যার ফলে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি হলো। রাষ্ট্রের দায়িত্ব এ দেশকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা।’

    দুর্গোৎসবে আসা পুণ্যার্থীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আমরা আসলে আপনারা খুশি হন এবং আমরাও আপনাদের দেখলে খুশি হই। প্রধানমন্ত্রী বলেছেন ‘ধর্ম যার যার উৎসব সবার’। অনেকে তার ভুল ব্যাখ্যা করেন। এটা আসলে ভুল ব্যাখ্যা করার বিষয় না। আমরা এখানে এসেছি আমাদের সনাতন ধর্মের যে ভাইয়েরা আছে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য।

    আমাকে দেখলে তারা যদি খুশি হয়, তাদের মধ্যে যদি নিরাপত্তা নিশ্চিত হয় তাহলে এখানে আমার আসা উচিত। এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে। এটার সঙ্গে ধর্মকে জড়ানোর কোনো অর্থ নাই। একটি জাতি রাষ্ট্র হিসেবে একজন আরেক জনের পাশে যদি নাই দাঁড়াতে পারলাম, তাহলে আমরা একটা দেশ হলাম কিভাবে, জাতি হলাম কিভাবে?

    আমাদের বাঙালির যে দর্শন সে দর্শন হলো ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’। মানুষ যদি সত্য হয়ে থাকে তাহলে তো আমরা মানুষের কল্যাণে কাজ করি।

    এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সৈয়দ নুরুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০