• আজ

    ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন পরীক্ষা চলাকালে ডিএমপির নিষেধাজ্ঞা

    ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন পরীক্ষা চলাকালে ডিএমপির নিষেধাজ্ঞা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ অক্টোবর ২০২২ | ৫:২২ অপরাহ্ণ

    আগামী ১০ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বোর্ড অব ইউনানী আ্যন্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিনের বার্ষিক কোয়ালিফাইং ডিইউএমএস (ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন আ্যন্ড সার্জারী) এবং ডিএএমএস (ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন আ্যন্ড সার্জারী) পরীক্ষা ঢাকা সরকারি আলিয়া মাদরাসায় অনুষ্ঠিত হবে।

    পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ।

    আজ শনিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

    নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

    এ আদেশ আগামী (১০ অক্টোবর) থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলেও আদেশে বলা হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০