- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২২ অক্টোবর ২০২২ | ২:১৫ অপরাহ্ণ
বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার পর এটি আজ শনিবারের (২২ অক্টোবর) মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী দু-একদিনের মধ্যেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়া শুরু হতে পারে বলেও জানানো হয়েছে।
আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী তিন দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে।
এতে আরও জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অপরদিকে ভারতীয় অবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ শনিবারের (২২ অক্টোবর) মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এটি রবিবার মধ্যে গভীর নিম্নচাপ পরিণত হতে পারে। এরপর এটি উত্তর দিকে বাঁক নিয়ে সোমবার (২৪ অক্টোবর) নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘সিত্রাং’। এটি থাইল্যান্ডের দেওয়া নাম।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||