• আজ

    সন্ধ্যায় সৃষ্টি হতে পারে ‘সিত্রাং’, আঘাত হানতে পারে মঙ্গলবার

    সন্ধ্যায় সৃষ্টি হতে পারে ‘সিত্রাং’, আঘাত হানতে পারে মঙ্গলবার

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ অক্টোবর ২০২২ | ৩:৪২ অপরাহ্ণ

    বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি আজ (রবিবার) সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ রূপ নিতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

    তিনি বলেছেন, সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতের পর থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

    আজ রবিবার (২৩ অক্টোবর) সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

    এদিকে, সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৪) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের আগের স্তরে রয়েছে। এটি আরও শক্তিশালী হলে সোমবার সকাল নাগাদ ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ রূপ নিতে পারে।

    সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০