• আজ

    সব সত্যকে বের করে আনতে হবে : সোহেল তাজ

    সব সত্যকে বের করে আনতে হবে : সোহেল তাজ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ নভেম্বর ২০২২ | ২:২২ অপরাহ্ণ

    তিন নম্বর জেলখানায় হত্যাকাণ্ডের শিকার জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক বাহিনী যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায়। বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম সরকার গঠন করেন। বিচক্ষণ ও দূরদর্শিতার সঙ্গে তারা সরকার পরিচালনা করেছেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাত্র আড়াই মাসের মাথায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। অবশ্যই এই দুই হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। এই হত্যার সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত।

    আজ বৃহস্পতিবার সকালে নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে তিনি এ কথা বলেন।

    এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমাদের সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে বের করে নিয়ে আসা উচিত। হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল, কীভাবে কি হয়েছে। আমি মনে করি, সবকিছু জানার অধিকার আছে। সম্পূর্ণ তদন্ত করে বের করতে হবে। সত্য কিন্তু তেতো হয়৷ কিন্তু সবকিছু আনতে হবে। সব সত্যকে বের করে আনতে হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০