- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ ডিসেম্বর ২০২২ | ১২:১১ অপরাহ্ণ
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস আজ। ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত এক সিদ্ধান্তে সদস্য দেশগুলোকে প্রতি বছর ৭ ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালনে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। যদিও এর আগে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) ৭ ডিসেম্বরকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবসের ঘোষণা দেয়। ১৯৯৪ সালে আইকাওয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বছর প্রথম দিবসটি পালন করা হয়।
বিমান পরিবহন সুবিধাদি, নিরাপত্তা, নিয়মিতকরণ ও দক্ষতার জন্য আন্তর্জাতিক মান ও অনুমোদিত নীতিমালার বিষয়টি শিকাগো কনভেনশনের সঙ্গে পরে একীভূত হয়। এই নিয়ে অন্তর্ভুক্ত আছে বেসামরিক বিমানের চালক, ক্রু, ট্রাফিক কন্ট্রোলারস, গ্রাউন্ড ম্যানেজমেন্ট, বিমানের যন্ত্রপাতি ও নক্সা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||