• আজ

    পশ্চিমতীরে ইসরায়েলের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

    পশ্চিমতীরে ইসরায়েলের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ডিসেম্বর ২০২২ | ৮:০৩ অপরাহ্ণ

    ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আরও তিন ফিলিস্তিনিকে হত্যার অভিযোগ উঠেছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযানকালে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করেছে।

    নিহতরা হলেন সিকদি জাকারনেহ (২৯), আত্তা শালাবি (৪৬) এবং তারেক আল-দামাজ (২৯)। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে ৫টায় তাদের নিহত হওয়ার ঘোষণা দেয়।

    এই ঘটনায় শোক পালনের জন্য জেনিন গভর্নরেটজুড়ে স্কুল, ব্যবসায় প্রতিষ্ঠান এবং দোকান-পাট বন্ধসহ সাধারণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এর আগে ২৯ নভেম্বর দুই ভাইসহ পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০