• আজ

    শান্তি ও নিরাপত্তার প্রশ্নে শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত : অজিত দোভাল

    শান্তি ও নিরাপত্তার প্রশ্নে শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত : অজিত দোভাল

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২২ | ৫:৩৪ অপরাহ্ণ

    বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের প্রশংসা করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, শান্তি ও নিরাপত্তার প্রশ্নে শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত।

    রবিবার নয়াদিল্লির সর্দার প্যাটেল ভবনে তার কার্যালয়ে মুজিবনগর এবং বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী কেন্দ্রীয় কল্যাণ সমিতির সভাপতি এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব মুহাম্মদ মুসার সঙ্গে সাক্ষাৎ করেন দোভাল। তিনি বলেন, শান্তি ও নিরাপত্তার আমরা বাংলাদেশের স্থায়ী অংশীদার। ১৯৭১ সালে আমরা যেমন বাংলাদেশের সঙ্গে ছিলাম তেমনি আমরা এই সরকারের পাশে আছি।

    বৈঠকে আরো উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। এ সময় উভয় দেশের পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে চিনি সরবরাহ করতে দোভাল এবং কোয়াত্রাকে অনুরোধ করেন মুসা।

    বৈঠকে বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত দেশ হিসেবে গড়ে তোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন দোভাল। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের প্রশংসা করেন তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০