• আজ

    কারাগারে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইদ্রিস আলীর মৃত্যু

    কারাগারে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইদ্রিস আলীর মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২২ | ২:৪৭ অপরাহ্ণ

    কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইদ্রিস আলী মোল্লা (৬২) মারা গেছেন।

    আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এরপর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ইদ্রিস আলী মোল্লাকে ঢামেকে নিয়ে আসা কারারক্ষী মো. আহসান হাবীব জানান, ইদ্রিস আলী মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি। এ মামলায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। আজ সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েলে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০