- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২২ | ৪:২৬ অপরাহ্ণ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ১৭ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি লরি জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- মিজানুর রহমান (২২), খোকন মিয়া (২০), মো. হাশেম (২২) ও মো. জামাল (৩৮)।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এ তথ্য জানায়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) র্যাব-১০-এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক পাঁচ লাখ ১০ হাজার টাকা মূল্যের ১৭ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি লরি, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য এনে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে বলেও জানায় র্যাব।
মানবকণ্ঠ/আরএইচটি
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||