- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২৩ | ৫:২৪ অপরাহ্ণ
নির্বাচনী বছরে দায়িত্ব পালন করতে গিয়ে যেকোনো চ্যালেঞ্জ আসুক তা নিজের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে মোকাবেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
এক বছর পরেই জাতীয় নির্বাচন হওয়ার কথা। এই সময়ে দায়িত্ব পালন চ্যালেঞ্জ হবে। সেটা মোকাবেলায় কতটা প্রস্তুত- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আগামীকাল (বুধবার) পরবর্তী দায়িত্ব নিয়ে চিন্তা করব। সামনে কী চ্যালেঞ্জ আছে, তা নিয়েও ভাববো। তবে যে চ্যালেঞ্জই আসুক না কেন, সেটা আমাদের পরিপূর্ণ দক্ষতা দিয়ে মোকাবেলা করব। আমার তরফ থেকে এটুকু আমি বলতে পারি।’
মাহবুব হোসেন বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব পদটি সরকারি কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র পজিশন। আমার প্রথম কাজটি হবে সব মন্ত্রণালয়, সংস্থা ও দফতরের সঙ্গে সমন্বয় করা। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার সবচেয়ে বড় শক্তি হবে এটি এবং সে কাজ করার ক্ষেত্রে আমি খুব আশাবাদী।’
নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি প্রশাসন ও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সরকারের প্রত্যাশা পূরণে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন বলেও জানান সচিব।
বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করেছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খাতে যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে, তা ঠিকভাবে মোকাবেলা করতে পেরেছি। এখন যে কাজ হাতে নিয়েছি, তা নতুন সচিব এসে এগিয়ে নেবেন। তাহলে আমাদের জ্বালানি খাতের অবস্থান আরও সুদৃঢ় ও শক্ত হবে।’
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||