• আজ

    আগামী মার্চে আদানীর বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে দেশে: প্রতিমন্ত্রী

    আগামী মার্চে আদানীর বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে দেশে: প্রতিমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২৩ | ৫:৩৮ অপরাহ্ণ

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ভারতের ঝাড়খণ্ডে নির্মাণাধীন আদানীর বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মার্চ থেকে দেশে বিদ্যুৎ আসবে। ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার জন্য ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। যা দিয়ে মার্চের মাঝামাঝি সময় থেকেই বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে।

    মঙ্গলবার (৩ জানুয়ারি) ভারতের আদানী পাওয়ার লিমিটেড কর্তৃক ঝাড়খণ্ডে নির্মাণাধীন ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মার্চের মাঝামাঝি পাওয়া যেতে পারে। আগামী গ্রীষ্মের চাহিদা পূরণে আরও বিদ্যুৎ প্রয়োজন।

    নসরুল হামিদ বলেন, জ্বালানির বিকল্প উৎসও আমরা খুঁজছি। সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি।

    ২০১৭ সালের ৫ নভেম্বর দেশের বিদ্যুৎ বিভাগ ও ভারতের আদানী পাওয়ার লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় পার্শ্ববর্তী দেশটির ঝাড়খণ্ডে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চলছে। এ লক্ষ্যে ইতোমধ্যেই ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় দুইটি সাবস্টেশন ও অন্যান্য সঞ্চালন কাজ পিজিসিবি নির্মাণ করেছে।

    বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০