• আজ

    সড়কপথে খুলনা সফরে যাবেন প্রধানমন্ত্রী

    সড়কপথে খুলনা সফরে যাবেন প্রধানমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জানুয়ারি ২০২৩ | ৩:২৯ অপরাহ্ণ

    ব্যক্তিগত সফরে খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শুক্রবার (৬ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে তিনি সড়কপথে জেলাটিতে পৌঁছাবেন বলে জানা গেছে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পার হয়ে আড়ংঘাটা বাইপাস ধরে দিঘলিয়া ঘাটে পৌঁছাবেন। ঘাট পার হয়ে তিনি দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করবেন।

    সে উপলক্ষে আইনপ্রয়োগকারী সংস্থার গোয়েন্দা ইউনিটগুলোর নজরদারিতে রাখা হয়েছে সড়কপথের গোটা এলাকা। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ মার্চ খুলনায় আসেন।

    বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকালে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী জানিয়েছেন,এবার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নয় ব্যক্তিগত সফরে আমাদের জেলায় আসছেন। সে কারণে তার সঙ্গে আমাদের দলের কোনো নেতাকর্মীর সাক্ষাৎ হবে কিনা এখনও সিদ্ধান্ত হয়নি। দিঘলিয়ার নগরঘাট এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ নামে কেনা জমির ওপর একটি পাট গোডাউন ছিল। নেত্রী দীর্ঘদিন সেখানে আসেননি। আমার যতদূর মনে পড়ে ১৯৮২ সালের একবার এসেছিলেন।

    তবে দিঘলিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও জেলা এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা দেখা করতে পারবেন বলে আওয়ামী লীগের দলীয় একটি সূত্রে জানিয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০