• আজ

    ডিএমপির মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৫৭

    ডিএমপির মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৫৭

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ জানুয়ারি ২০২৩ | ১২:৪২ অপরাহ্ণ

    রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    এসময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৬১ পিস ইয়াবা, ১৩০ গ্রাম ৫২৩ পুরিয়া হেরোইন, ১১ কেজি ২২৫ গ্রাম গাঁজা, ৩০ বোতল দেশি মদ ও ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (০৯ জানুয়ারি ২০২৩) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

    ডিএমপি জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০