• আজ

    আবার শৈত্যপ্রবাহের আশংকা

    আবার শৈত্যপ্রবাহের আশংকা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ জানুয়ারি ২০২৩ | ১১:৩৪ পূর্বাহ্ণ

    দেশের বেশিরভাগ এলাকায় ফের শৈত্যপ্রবাহ আসছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১৩ জানুয়ারি) তাপমাত্রা হালকা বাড়লেও উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাবে শৈত্যপ্রবাহ।

    অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শুক্রবার দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে শনিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে হালকা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের বাকি এলাকার আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। রবিবার বা তারপরের দিন শীত আরও বাড়তে পারে। তবে এই সময় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ থাকবে।

    এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম বলেন, আকাশে মেঘ ও গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে আগামী দুয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। মেঘ-বৃষ্টি চলে গেলে আরেক দফা শৈত্যপ্রবাহ পড়বে। এ কারণে দেশের বেশিরভাগ এলাকায় শীত বাড়তে পারে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০