• আজ

    ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার দিনই বায়োমেট্রিক নেবে বিআরটিএ

    ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার দিনই বায়োমেট্রিক নেবে বিআরটিএ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ জানুয়ারি ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ণ

    রাজধানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) যেকোনো সার্কেলে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার পর বায়োমেট্রিক দিতে আরও বেশ কিছুদিন সময় লেগে যেত। কিন্তু গ্রাহকদের সেই অপেক্ষা আর থাকছে না। আগামী ১৭ জানুয়ারি থেকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার দিনই বায়োমেট্রিক নেবে ঢাকার বিআরটিএ সার্কেলগুলো।

    বিআরটিএ ঢাকা বিভাগ পরিচালকের (ইঞ্জিঃ) কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ জানুয়ারি থেকে বিআরটিএ, ঢাকা মেট্রো-১ সার্কেল (পরীক্ষা কেন্দ্র জোয়ারসাহারা), ঢাকা মেট্রো-২ সার্কেল (পরীক্ষা কেন্দ্র- ইকুরিয়া), ঢাকা মেট্রো-৩ সার্কেল (পরীক্ষা কেন্দ্র- দিয়াবাড়ী, উত্তরা) ও ঢাকা জেলা সার্কেলের (পরীক্ষা কেন্দ্র- ইকুরিয়া) ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হবে।

    ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের সুবিধার্থে উল্লেখিত সার্কেলের প্রার্থীদেরকে তাদের লার্নারে উল্লেখিত কাগজ-পত্রাদিসহ স্ব-স্ব পরীক্ষা কেন্দ্রে সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০