• আজ

    আজ যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

    আজ যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ জানুয়ারি ২০২৩ | ১১:৫০ পূর্বাহ্ণ

    দেশের রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে ঢাকায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

    পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    শুক্রবার থেকে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নতুন করে শৈত্যপ্রবাহ। একদিকে, শৈত্যপ্রবাহ আরেকদিকে, বৃষ্টির কারণে আগামী কয়েকদিন শীত জেঁকে বসতে পারে।
    দেশের উত্তরের জেলা হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ছয় ডিগ্রীর ঘরে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০