- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ জানুয়ারি ২০২৩ | ১২:০৪ অপরাহ্ণ
রাজধানীর গুলশান এলাকায় বিকাশে টাকা পাঠানোর পর সেই টাকা না দেওয়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় উত্তরার স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল ওয়াহিদ মিন্টুসহ তিনজনের নামে মামলা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) রাতে বিকাশ দোকানদার আমিনুর ইসলাম বাদী হয়ৈ গুলশান থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন-উত্তরার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ মিন্টু, প্রতারক আরিফ হোসেন ও তার সহযোগী মনির আহমেদ।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এসআই শাকিল। তিনি বলেন, রোববারের ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে। মামলায় দোকানের বিকাশে টাকা পাঠানোকে কেন্দ্র করে ঝামেলা হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলা নম্বর-৯।
এর আগে রোববার বিকেলে প্রতারক আরিফ হোসেন গুলশানের একটি বিকাশ দোকানে যান এবং বিভিন্ন নাম্বারে পর্যায়ক্রমে ৭৫ হাজার টাকা বিকাশ করেন। পরে দোকানি টাকা চাইলে তিনি বলেন- আমার লোক আসছে, আপনাকে টাকা দেওয়া হবে। এরপর দীর্ঘ সময়েও কেউ না আসায় দোকানদার হাবিব তাকে আটকে রাখেন। এই খবর পাওয়ার পর উত্তরার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নেতা আব্দুল ওয়াহিদ মিন্টু, গুলশানের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হুমায়ুন, তাদের সহযোগী টিপু, শরীফ ও মনির ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তারা প্রতারক আরিফকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ব্যবসায়ীরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বেচ্ছাসেবক লীক নেতা মিন্টু তার সঙ্গে থাকা পিস্তল উচিয়ে ফাঁকা গুলি করেন।
পরে ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলেন ব্যবসায়ীরা। তাকে ধরে নিয়ে যাওয়ার সময় গোলোরিয়া জিন্স কফি হাউজের সামনে তিনি আরেক দফা ফাঁকা গুলি করেন। এতে একজন রিকশাচালক ও প্রাইভেটকার চালক আহত হন। এ ঘটনায় অন্যরা পালিয়ে গেলেও ব্যবসায়ীরা আব্দুল ওয়াহিদ মিন্টু, প্রতারক আরিফ ও মনিরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
পুলিশের গুলশান বিভাগের ডিসি আব্দুল আহাদ জানান, প্রতারক আরিফকে ছাড়িয়ে নেওয়ার জন্য আব্দুল ওয়াহিদ মিন্টু, হুমায়ুন, টিপু, শরীফ এবং মনির এসেছিলেন। এ সময় ব্যবসায়ীরা তাদের ধাওয়া দিলে মিন্টু তার সঙ্গে থাকা পিস্তল দিয়ে গুলি করেন। এতে দুইজন আহত হন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||