- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ জানুয়ারি ২০২৩ | ১২:৩৭ অপরাহ্ণ
রাজধানীর মুগদা মান্ডার একটি বাসা থেকে পলি বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আক্তার সরদার জানান, খবর পেয়ে দক্ষিণ মান্ডায় পেয়ার আলী গলির একটি বাসার বাথরুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। বাথরুমের ভেতর কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিলেন তিনি।
তিনি আরও জানান, তার স্বামী শহিদুল ইসলামের সঙ্গে আনুমানিক ২০ বছর ধরে কোনো সম্পর্ক নেই। একমাত্র ছেলে ইমরান হাসানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এ কারণেই সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে যেকোনো সময় বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে পলি বেগমের ছেলে ইমরান হাসান জানান, তিনি নিজে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মাকে বাসায় রেখে কাজে চলে যান। এরপর বিকালে খবর পান, তার মা বাথরুমের দরজা খুলছেন না। তখন তিনি বাসায় গিয়ে পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||