• আজ

    মুক্তিযোদ্ধাদের কবরস্থানের জায়গা সংরক্ষণ করছে ডিএনসিসি

    মুক্তিযোদ্ধাদের কবরস্থানের জায়গা সংরক্ষণ করছে ডিএনসিসি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ জানুয়ারি ২০২৩ | ৫:৩৮ অপরাহ্ণ

    বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের বর্ধিত অংশের ১.৫ একর জায়গা সংরক্ষণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বীর মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত স্থানে শুধু প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের দাফন করা হবে।

    আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এই তথ্য জানিয়েছেন।

    মকবুল হোসাইন বলেন, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত বিশেষ এলাকায় মহান স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের ব্যবস্থা থাকবে। তবে মুক্তিযোদ্ধা পরিবারের ইচ্ছানুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের যেকোনো কবরস্থানে কবর সংরক্ষণ করতে পারবে।

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের কবরস্থানসমূহের নীতিমালা -২০২২ এ বীর মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থানের জায়গা নির্ধারণ ও সংরক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়েছে

    নীতিমালা সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত সাধারণ কবরে দাফনের ক্ষেত্রে প্রমাণক হিসেবে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত তালিকায় নাম থাকতে হবে। যথাযথ সনদ দাখিলসাপেক্ষে কর্তৃপক্ষের অনুমতিক্রমে দাফন করা যাবে এ স্থানে। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রথম ১০ বছর ফি ব্যতীত কবর সংরক্ষণের পর পরবর্তী সময়ের জন্য নির্ধারিত হারে ফি প্রযোজ্য হবে। কেবল রায়েরবাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দাফনকৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর আজীবন সংরক্ষিত থাকবে। এলক্ষ্যে পর্যাপ্তসংখ্যক লেন (অথবা জায়গা) আলাদাভাবে চিহ্নিত করা থাকবে।

    প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কবরস্থানসমূহের নীতিমালা -২০১৮ এর পরে নীতিমালা-২০২২ প্রণয়ন করা হয়। ডিএনসিসির সচিব (অঃদাঃ) ড. মোহাম্মদ মাহে আলমের স্বাক্ষরিত নীতিমালা-২০২২ ১৮-০১-২০২৩ থেকে কার্যকর হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০