• আজ

    ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা’

    ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা’

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ জানুয়ারি ২০২৩ | ৭:১৭ অপরাহ্ণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের কোনো মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

    বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাতকানিয়ার রোডভিউ রেস্টুরেন্ট মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এ সময় আমিনুল ইসলাম বলেন, কনকনে শীতে দেশের শহর ও গ্রামাঞ্চলের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের সারাদেশে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বেঁচে থাকতে দেশের কোনো মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না।

    তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনা দেশের টাকায় স্বপ্নের পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছেন। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে দেশ। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা। তাই দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও বিপুল ভোটে শেখ হাসিনাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।

    লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহজাহানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, আনোয়ার কামাল ও আবুল কালাম আজাদ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০