• আজ

    ২৪-২৬ জানুয়ারি ডিসি সম্মেলন, উঠছে ২৪৫ প্রস্তাব

    ২৪-২৬ জানুয়ারি ডিসি সম্মেলন, উঠছে ২৪৫ প্রস্তাব

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ জানুয়ারি ২০২৩ | ৩:১৫ অপরাহ্ণ

    তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৬ জানুয়ারি (মঙ্গল-বৃহস্পতিবার)। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনকে কেন্দ্র করে এবার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ২৪৫টি প্রস্তাব পাওয়া গেছে।

    রোববার (২২ জানুয়ারি) সচিবালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৩’ বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

    করোনা মহামারির কারণে দুই বছর জেলা প্রশাসক সম্মেলন হয়নি। এরপর গত বছর ১৮-২০ জানুয়ারি ডিসি সম্মেলন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ওই সম্মেলনের উদ্বোধন করেন।

    তবে এবার সরাসরি উপস্থিত হয়ে ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শপলা হলে তিনি সম্মেলনের উদ্বোধন করবেন।

    এদিকে, গত বছরের মতো এবারও জেলা প্রশাসক সম্মেলনের মূল ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০