- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০১ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:২৭ অপরাহ্ণ
রাজধানীর যাত্রাবাড়ীতে চাকুসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- মো. ফরিদুল ইসলাম জয় (২৩) ও মো. সোহাগ (২৪)। বুধবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৩১ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল। গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেপ্তার ফরিদুল ইসলাম জয়ের বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি ছিনতাই মামলা ও সোহাগের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও শ্যামপুর থানায় একটি ছিনতাই ও একটি চুরির মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||