- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৪:৩৫ অপরাহ্ণ
রাজধানীর সায়েদাবাদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে মেয়র মোহম্মদ হানিফ ফ্লাইওভারে দ্রুতগামী বাসের চাপায় রাকিব হাসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাকিব হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের কাছে থাকা কাগজপত্র থেকে তার নাম পরিচয় পাওয়া যায়। নিহত ব্যক্তি যাত্রাবাড়ীর ধলপুর ৭/১/এ নম্বর বাসায় থাকতেন। এই ঘটনায় সিসি ক্যামেরা দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||