• আজ

    সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করার তাই করব: সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি

    সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করার তাই করব: সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:৩৪ অপরাহ্ণ

    দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সদ্য নির্বাচিত মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য রাষ্ট্রপতি হিসেবে তার যা করণীয় সবকিছু করবেন। কোথাও নিজের ক্ষমতা প্রয়োগ করার থাকলে করবেন, সেটা সরকারি বা বিরোধী দল যে কারও বিপক্ষেই যাক তিনি তাতে পিছপা হবেন না।

    সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজে বাসা থেকে বেসরকারি টেলিভিশন যমুনা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

    নতুন রাষ্ট্রপতি বলেন, সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক, সেটা শুধু আমার একার নয়, শুধু সরকারের নয়, সারা বিশ্ব এবং জনগণের কামনা। যত ছোট দল-জোট হোক, তাদের স্বার্থেই নির্বাচনে আসা উচিত।

    তবে মো. সাহাবুদ্দিন জানান, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধান থেকে বাতিল করা হয়েছে। সুতরাং তা নিয়ে আলোচনা করার সুযোগ নেই।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০