• আজ

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ৫:৩৬ অপরাহ্ণ

    ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

    সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চার জন নতুন ডেঙ্গু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে দুজন ঢাকার হাসপাতালে এবং ঢাকার বাইরে দুজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০