• আজ

    জুরাইনে ডোবায় পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

    জুরাইনে ডোবায় পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৫:৩৯ অপরাহ্ণ

    রাজধানীর জুরাইন বউবাজার এলাকায় ডোবায় পানিতে পড়ে আব্দুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

    শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঘটে এই ঘটনা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর একটার দিকে মৃত ঘোষণা করেন।

    নিহতের বাবা আল আমিন জানান, আমার ছেলে বাসায় খেলতে খেলতে বাইরে গিয়ে পাশের একটি ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির পর না পেয়ে কিছুক্ষণ পরে দেখি পানিতে ভেসে উঠেছে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানায়। তিনি ফুটপাতে খেলনা বিক্রি করেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০