• আজ

    গত ২৪ ঘণ্টায় দেশে ৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

    গত ২৪ ঘণ্টায় দেশে ৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ৪:৫১ অপরাহ্ণ

    ডেঙ্গু শনাক্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কেউ মারা যাননি।

    আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ‘৮ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৪ জন এবং অন্যান্য বিভাগে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।’

    চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৭২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮৬ জন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০