• আজ

    কাঁটাবনে নয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

    কাঁটাবনে নয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ মার্চ ২০২৩ | ৮:৩৮ অপরাহ্ণ

    রাজধানীর কাঁটাবন সিগন্যাল সংলগ্ন নয়তলা ভবনের একটি দোকানে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।

    সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

    আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আগুন বেড়ে গেলে ৯ ইউনিট বাড়ানো হয়।

    ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, আগুনের সূত্রপাত ভবনের পাঁচতলা থেকে।

    প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০