• আজ

    রাজধানীতে অষ্টম শ্রেণির ৪ ছাত্রী নিখোঁজ

    রাজধানীতে অষ্টম শ্রেণির ৪ ছাত্রী নিখোঁজ

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ মার্চ ২০২৩ | ৭:১৯ অপরাহ্ণ

    রাজধানীর মিরপুর থেকে একদিনে অষ্টম শ্রেণিপড়ুয়া চার ছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজরা ছাত্রীরা হলো- কুলসুম, সামিয়া, খুশি ও তারমিন আক্তার কল্পনা।

    এরই মধ্যে তাদের উদ্ধারে কাজ শুরু করেছে থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা ইউনিট।

    বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে কাফরুল থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান।

    তিনি বলেন, আমরা তাদের স্কুল ও আশপাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করছি ওই চার ছাত্রী একসঙ্গে ছিল। অবশ্য পরে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাকথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সিলেটের দিকে যাত্রা করেছে। তবে তাদের কারও সঙ্গে মোবাইল ফোন না থাকায় অবস্থান নিশ্চিত হতে একটু সময় লাগছে।

    জানা যায়, নিখোঁজ হওয়া চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। তারা বান্ধবী। তাদের মধ্যে কুলসুম, সামিয়া ও খুশি মিরপুর ১৩ নম্বরের আল-জাহারা গার্লস একাডেমি নামের মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। আর তারমিন আক্তার কল্পনা কাজী আবুল হোসেন হাইস্কুলে ৮ম শ্রেণিতে পড়ে।

    নিখোঁজ কুলসুমের বাবা ইসলাম জিডিতে উল্লেখ করেছেন, মঙ্গলবার (২৮ মার্চ) সকালে তার মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদরাসায় যায়নি। অনেক খোঁজা-খুঁজির পর তিনি জানতে পারেন মেয়ের তিন বান্ধবীও বাসা থেকে বের হয়ে তারাও ফেরেনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০