• আজ

    আবার নিউ মার্কেটের নূর ম্যানশনে আগুন

    আবার নিউ মার্কেটের নূর ম্যানশনে আগুন

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ এপ্রিল ২০২৩ | ৮:৪৩ অপরাহ্ণ

    রাজধানীর নিউ মার্কেট এলাকার নূর ম্যানশন সুপার মার্কেটের পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়।

    সোমবার (১৭ এপ্রিল) রাত ৭টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

    তিনি জানান, রাজধানীর নিউ মার্কেট এলাকার নূর ম্যানশন সুপার মার্কেটের পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০