• আজ

    বায়ুদূষণের তালিকায় তৃতীয় ঢাকা

    বায়ুদূষণের তালিকায় তৃতীয় ঢাকা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ জুন ২০২৩ | ৩:০৬ অপরাহ্ণ

    বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এলো রাজধানী ঢাকা। অন্যদিকে, দূষণের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার দিকে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

    তালিকার শীর্ষে অবস্থান করা জোহানেসবার্গের বায়ুর মানের স্কোর হচ্ছে ১৬২। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। শহরটির স্কোর হচ্ছে ১৫৯ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

    এরপরের অবস্থানে রয়েছে ঢাকা। ঢাকার বায়ুর মানের স্কোর হলো ১৫৫ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

    ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

    স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০