• আজ

    আবারো যুদ্ধবিরতির পর সুদানে গোলাগুলি শুরু

    আবারো যুদ্ধবিরতির পর সুদানে গোলাগুলি শুরু

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ জুন ২০২৩ | ৩:৪০ অপরাহ্ণ

    শনিবার ২৪ ঘণ্টার জন্য সুদানে যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর আফ্রিকার দেশটিতে ব্যাপক যুদ্ধ শুরু হয়েছে।

    প্রায় আট সপ্তাহ আগে দেশের ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে সুদানের সেনাবাহিনী এবং প্যারামিলিটারি বাহিনী আরএসএফ সংঘাতে জড়ায়।

    আল জাজিরার খবরে বলা হয়েছে, রবিবার সকালে যুদ্ধবিরতির মেয়াদ সমাপ্তির কয়েক মিনিটের মধ্যে বিমান হামলা, কামানের গোলাবর্ষণ এবং মেশিনগানের শব্দ শোনা যায়।

    সাংবাদিক হিবা মর্গান জানিয়েছেন, রাজধানী খার্তুমে সংঘাতের ভেতর পড়ে ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাত শুরু পর শনিবার ছিল সবথেকে শান্ত দিন। পক্ষান্তরে রবিবার সবথেকে দুঃসাহসী দিন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০