• আজ

    বেগম রেবেকা মমিনের মৃত্যুতে আসন শূন্য ঘোষণা

    বেগম রেবেকা মমিনের মৃত্যুতে আসন শূন্য ঘোষণা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ জুলাই ২০২৩ | ৭:২৯ অপরাহ্ণ

    নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। তিনি গত ১১ জুলাই মৃত্যুবরণ করেন।

    সংসদ সচিবালয়ের সিনিয়র সচিক কে এম আব্দুস সালামের সই করা এ সংক্রান্ত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য বেগম রেবেকা মমিন গত ১১ জুলাই মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৬০ নেত্রকোনা-৪ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

    এদিকে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ৮ অক্টোবর ৯০ দিন পূরণ হবে। এ সময়ের মধ্যেই এই উপ-নির্বাচন অনুষ্ঠিত।

    নেত্রকোণা-৪ আসনটির উপ-নির্বাচনে জয়ী হয়ে যিনি সংসদে আসবে তিনি ছয় মাসেরও কম সময় পাবেন। কেননা, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০