• আজ

    রাজধানীর ওয়ারীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

    রাজধানীর ওয়ারীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ জুলাই ২০২৩ | ৭:২৪ অপরাহ্ণ

    রাজধানীর ওয়ারী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মামুন হোসেন, মো.আরাফাত দর্জি ও মো.জাহাঙ্গীর।

    শুক্রবার (২১ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।

    ডিএমপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা সময় ওয়ারীর জয়কালী মন্দির রোড এলাকার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

    গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১