• আজ

    ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

    ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২৩ | ১২:৪৫ অপরাহ্ণ

    কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন মো. জহির উদ্দিন বাবর (৫৬) নামের এক কারাবন্দি। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    জহির কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ২২২৮০/২০। তবে তিনি কী মামলায় আটক ছিলেন তা জানা যায়নি।

    বুধবার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে সকাল ৯ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    কারারক্ষী মো. আল-আমিন জানান, জহির উদ্দিন সকালে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

    তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০