• আজ

    ডিএমপির আট উপ-পুলিশ কমিশনারকে পদোন্নতি

    ডিএমপির আট উপ-পুলিশ কমিশনারকে পদোন্নতি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২৩ | ১২:৫২ অপরাহ্ণ

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।

    মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন করা হয়।

    পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ মাহবুব হাসানকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, মোস্তাক আহমেদকে এস্টেট বিভাগে, কাজী আশরাফুল আজীমকে সিটি অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে, মোহাম্মদ মেহেদী হাসানকে প্রটেকশন বিভাগে, মোহাম্মদ আশরাফ ইমামকে পিওএম পশ্চিম বিভাগে, মোমতাজুল এহাসন আহাম্মদ হুমায়ুনকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, মোহাম্মদ আশরাফুল ইসলামকে ডিবি তেজগাঁও বিভাগে এবং তারেক আহমেদকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে বদলি করা হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০