• আজ

    মিরপুরে দুই বাসের প্রতিযোগিতায় হেলপারের মৃত্যু

    মিরপুরে দুই বাসের প্রতিযোগিতায় হেলপারের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ আগস্ট ২০২৩ | ৩:৩০ অপরাহ্ণ

    রাজধানীর মিরপুরে যাত্রী নেওয়ার জন্য দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল জিসান হোসেন (১৮) নামে এক বাস হেলপারের। আজ রবিবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান মিরপুর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা। তার বাড়ি ভোলার বোরহান উদ্দিন থানা এলাকায়। তার বাবার নাম মো. মনির হোসেন।

    জিসানকে হাসপাতালে নিয়ে আসা চালক আজাদ সাংবাদিকদের বলেন, সকালে মিরপুর এক নম্বরে একটি বাসে ডিউটি করছিলেন জিসান। এ সময় পাশ থেকে আসা আরেকটি বাস তাকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর পৌনে একটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মিরপুর থানাকে জানিয়েছি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০