- আজ
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ আগস্ট ২০২৩ | ১২:০০ অপরাহ্ণ
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা-বিভাগ।
সোমবার (৭ আগস্ট) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৫১৭ পিস ইয়াবা, ২০৭ গ্রাম ৩০০ পুরিয়া হেরোইন ও ৬৭ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ৩৯ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
| ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২৮ | ২৯ | ৩০ | ||||