• আজ

    খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ আগস্ট ২০২৩ | ৯:৩১ অপরাহ্ণ

    রাজধানীর খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোহাম্মদ রুবেল (২৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

    বুধবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়া আশরাফ আলী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খিলগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মর্গ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    তিনি জানান, মৃতব্যক্তির সহকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, ওই নির্মাণাধীন ভবনে মেশিন দিয়ে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান ওই শ্রমিক। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মোহাম্মদ রুবেল কুমিল্লার চান্দিনা থানার আব্দুল আলীমের সন্তান। বর্তমানে তিনি খিলগাঁওয়ের ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০