• আজ

    সারাদেশে একদিনে ২১ জনের করোনা শনাক্ত

    সারাদেশে একদিনে ২১ জনের করোনা শনাক্ত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২৩ | ৬:৪৪ অপরাহ্ণ

    প্রতিদিনই করোনাতে আক্রান্ত ও মৃতের সংখ্যা গণনা করা হয়। সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৬ জনের।

    নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ জন। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৩০৭ জন।

    সোমবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ৪৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৭৬৫ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৮৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৭০৪টি।

    গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার দুই দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০